এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাছে ১-০ গোলে হারার পর ভারত জাতীয় ফুটবল দলকে তুলাধুনা করেছেন দেশটির সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছেন তিনি। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগও দাবি করেছেন বাইচুং।
বিজ্ঞাপন
ম্যাচ হারের পর বাইচুং বলেন, ‘ফুটবলাররা দীর্ঘদিন ধরে দৈনিক ভাতার টাকাও পায়নি। নেই কোনো সেন্ট্রাল কন্ট্রাক্ট। আচমকাই ৪৩ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল কীভাবে? আসল কথা হলো ফেডারেশনে কোনো সিস্টেম নেই, পরিকল্পনা নেই। আচমকা সিদ্ধান্ত নেয়। যার কোনো ব্যাখ্যা নেই। কল্যাণ চৌবের সময়ে ভারতীয় ফুটবল পিছিয়েই চলেছে। ম্যানেজমেন্টও জঘন্য। বিতর্কে ভরা। ভারতীয় ফুটবলের স্বার্থে পদত্যাগ করুন কল্যাণ চৌবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

