নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পারল না বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৮ রান তোলেছে সারোয়ার ইমরানের দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানে হারায় তিন ব্যাটারকে। সে ধাক্কা সামলে আর স্কোরবোর্ড ভারী করতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রিতু মনি।
ফাহিমা খাতুন খেলেন ৪৪ রানের ইনিংস। ২৪ রান এনে দেন শারমিন আক্তার। ওপেনার দিলারা আক্তারের অবদান ১৩ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সাদিয়া ইকবাল। এজন্য ২৮ রান খরচ করেন তিনি। দুটি করে উইকেট নেন ফাতিমা সানা ও দিয়া বেগ। দুজনেই খরচ করেন সমান ৪৫ রান। এছাড়া শামিম ও সাধুর শিকার একটি করে উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

