এক ওভারে ভারমান্নির খরচ ৪৩ রান

এক ওভারে ভারমান্নির খরচ ৪৩ রান

ছয় বলে ছয়টি ছক্কা হাঁকালে এক ওভারে রান হওয়ার কথা ৩৬। কিন্তু ঋষি ভারমান্নি নামের এক পেসার এক ওভারে দিয়ে ফেলেছেন ৪৩ রান। রানবন্যার এমন খবরটি এসেছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট থেকে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ম্যাচটি ছিল আটলান্টা ফায়ার ও অরল্যান্ডো গ্যালাক্সির মধ্যে। অরল্যান্ডো দলের বোলার ভারমান্নিই দিয়েছেন এক ওভারে ৪৩ রান। নর্থ ক্যারোলাইনার চার্চ সেন্ট পার্কে ভারমান্নি প্রথম বলই হয় ‘নো’। পরেরটি ছিল ‘ওয়াইড’। ‘নো’ বলে হয় সিক্স। ভারমান্নির চতুর্থ বলটিও হয় ‘নো’। আসে ২ রান।

পঞ্চম বল হয়ে যায় ওয়াইড। ষষ্ঠ বলও ‘নো’ হলে তা থেকে ছক্কাও মারেন ব্যাটসম্যান স্টিভেন টেলর। সপ্তম বল বৈধ হলেও ব্যাটসম্যান আদায় করেন ছক্কা। পরের পাঁচ বলের মাঝে ‘নো’ ছিল আরো একটি।


সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার পূর্ণ করতে বল করেন সব মিলিয়ে ১৩টি। ৫ নো, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ খরচ করেন মোট ৪৩ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন