বেশ কয়েক দফায় বৈঠক হয়েছিল কোয়াবের ভবিষ্যত নিয়ে। শেষ পর্যন্ত রোববার (২৩ মার্চ) ভেঙে দেওয়া হয়েছে কোয়াবের কমিটি। পুরোনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হয়েছে। ১৩ সদস্যের অ্যাডহক কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ।
বিজ্ঞাপন
আপাতত কোয়াবের গঠনতন্ত্র সংস্কার করে নির্বাচন আয়োজন করার দায়িত্ব পেয়েছে কোয়াব। ঠিক কতদিনের মধ্যে গঠনতন্ত্র সংস্কার করে নির্বাচন আয়োজন করা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
কোয়াবের এই অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছেন হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, দেবব্রত পাল ও নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া থাকছেন ৮ বিভাগীয় দলের ৮ অধিনায়ক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

