টিটির নতুন কোচ ইউতাকা নাকানো

স্পোর্টস রিপোর্টার

টিটির নতুন কোচ ইউতাকা নাকানো

বাংলাদেশ টেবিল টেনিস দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাপানের ইউতাকা নাকানো। তার সঙ্গে দুবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে টেবিল টেনিস ফেডারেশন। আজ ঢাকায় এসেছেন এই জাপানি কোচ। আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমস সামনে রেখে ইউতাকা নাকানোকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জাপানের সাবেক টেবিল টেনিস খেলোয়াড়। আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার তার। কোচ হিসেবে দ্বিতীয়বার বাংলাদেশে এসেছেন নাকানো। এর আগে ২০২২ সালে ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস একাডেমিতে কোচ হিসেবে কাজ করেছেন এই জাপানি কোচ।

বিজ্ঞাপন

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘আমরা বিশ্বাস করি ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরো বাড়বে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: