এএইচএফ কাপ হকি

ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা থেকে বিদায়ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় চলমান এই প্রতিযোগিতার শেষ চারের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ওমানের কাছে ৪-৫ গোলে হেরেছে দলটি। সেই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় এখন তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই করতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল কাজাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন