নেদারল্যান্ডসের জয়

নেদারল্যান্ডসের জয়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের রোমাঞ্চকর ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। এ নিয়ে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে ৪ পয়েন্টের সংগ্রহ নিয়ে তালিকার শীর্ষে আছে ডাচরা। আর সমান ম্যাচে দুই হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচে এক জয় আর এক হারে তিনে রয়েছে এশিয়ান টিম নেপাল। শুরুতে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলেন মাইকেল লেভিট। এ উদ্বোধনী ব্যাটসম্যানের ৯০ রানের চমৎকার এক ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রানের সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ব্রেন্ডন ম্যাকমুলেনের ফিফটির পরও ৯ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বেশি তুলতে পারেননি স্কটিশরা।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ১৯৮/৭, ২০ ওভার (লেভিট ৯০, এডওয়ার্ডস ৩১; ডেভিডসন ২/২৯ ও ক্যাসেল ২/৪৬)।

স্কটল্যান্ড: ১৮১/৯, ২০ ওভার (ম্যাকমুলেন ৫১, লিয়াস্ক ৪৬; নিদামানুরু ৩/৩০ ও মারউই ২/৪৪)।

ফল: নেদারল্যান্ডস ১৭ রানে জয়ী।

ম্যাচসেরা: মাইকেল লেভিট (নেদারল্যান্ডস)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন