অবশেষে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে সোমবার নেপালে গেল বাংলাদেশ টিটি দল। নেপালে হবে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। এ বাছাই পর্বে শুধু দলগত ইভেন্টের খেলা হবে। অথচ এই বাছাই পর্বে টিটি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন।
টিটি ফেডারেশন নির্বাচনের মাধ্যমে খেলোয়াড় চূড়ান্ত করতে চেয়েছিল। কিন্তু খেলোয়াড়রা র্যাংকিংয়ের ভিত্তিতেই খেলতে চেয়েছিলেন। দুই পক্ষে এ দ্বন্দ্বের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে না খেলার কথা আয়োজদের জানিয়ে দেয় ফেডারেশন। এ ঘটনায় ক্রীড়াঙ্গনে সমালোচনা হয়। ক্রীড়া প্রশাসনেও দৃষ্টি কাড়ে বিষয়টি।
এমন পরিস্থিতিতে টিটি দল বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। র্যাংকিংয়ের ভিত্তিতেই দল বাছাই পর্বে খেলতে গেছে। পুরুষ দলে রয়েছেন রামহিম লিয়ান বম, হৃদয়, জাভেদ আহমেদ ও ইমন এবং নারী দলে আছেন সোনাম সুলতানা সোমা, মৌ, খৈ খৈ সাই মারমা ও ঐশী। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ। বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অংশ নেওয়ার কথা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

