৫১ রানে নেই শ্রীলঙ্কার ৪ উইকেট

৫১ রানে নেই শ্রীলঙ্কার ৪ উইকেট

দুর্দান্ত বোলিং শুরু করেছে বাংলাদেশ। অতিথিদের বোলিং দাপটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারছেন না।ওপেনার পাথুম নিসাঙ্কা ক্রিজের এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে শুরু হয়েছে উইকেট পতনের মিছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ ওভারে ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে শেখ মাহেদি শিকার করেছেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ

কলম্বোতে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে টস জিতে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আর বাংলাদেশকে পাঠিয়েছেন ফিল্ডিংয়ে। আগের দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন আসালঙ্কা। এবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বেছে নিলেন ব্যাটিং।

একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বদলে একাদশে জায়গা পেয়েছেন শেখ মাহেদি। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের বদলি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশেও দুটি পরিবর্তন এসেছে। আভিস্কা ফার্নান্ডো ও চামিকা করুনারত্নের বদলে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। এ নিয়ে চান্দিমাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন প্রায় সাড়ে তিন বছর বাদে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে। তাই সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্ডো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন