টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ

শেষ ম্যাচেও বাংলাদেশ দলে একই চিত্র

স্পোর্টস রিপোর্টার

শেষ ম্যাচেও বাংলাদেশ দলে একই চিত্র

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশ নারী দলের সঙ্গী ছিল ব্যাটিং ব্যর্থতা। শেষ টি-টোয়েন্টিতেও অবস্থার উন্নতি হয়নি। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৫ উইকেটে হেরেছে অতিথি শিবির। সেই সঙ্গে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৪ রান তোলে বাংলাদেশ। এই পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে যে আটকানো সম্ভব না তার প্রমাণ পাওয়া গেছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং প্রথম ২ টি-টোয়েন্টিতে। নাটকীয় কিছু হয়নি। ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সাবিকা গজনবি। ২৫ রান আসে জ্যানিলিয়া গ্লাসগোর ব্যাট থেকে। ১৪ রানে অপরাজিত থাকেন জায়দা জেমস। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও ফাহিমা খাতুনের শিকার দুটি করে উইকেট।

আরও একবার দলের ব্যাটিং দুর্দশার দিনে ২১ রান করেন দিলারা খাতুন। কেবলমাত্র এই ওপেনারের ১৬ বলের ইনিংসটিতে টি-টোয়েন্টির ছাপ দেখা যায়। বাকিদের ঘুম পাড়ানিয়া ব্যাটিং দলের বড় সংগ্রহের পথে বাধা ছিল। ৩৩ রান করেন নিগার সুলতানা জোতি। এজন্য ৪৩ বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে বল হাতে সবচেয়ে সফল গ্লাসগো। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ১০৪/৮ (২০ ওভার)

জোতি ৩৩, দিলারা খাতুন ২১

গ্লাসগো ৩/১৫

ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ১০৫/৫ (১৮.৩ ওভার)

সাবিকা গজনবি ২৭*, গ্লাসগো ২৫

ফাহিমা খাতুন ২/১৪

ফল: ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৫ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন