অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল

অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল

নর্দার্ন টেরিটরির আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট টপ এন্ডে খেলতে দুই দফায় দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্ট খেলতে প্রথম বহরের সদস্যরা পৌঁছেছেন অস্ট্রেলিয়ার ডারউইন শহরে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি অংশ নিচ্ছে পাকিস্তান ‘এ’ দল ও নেপাল জাতীয় দল।

বিজ্ঞাপন

এছাড়া আছে অস্ট্রেলিয়ার বিগব্যাশের বেশ কয়েকটি দল। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্ট্রাইকস ও সিডনি স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২৪ আগস্ট সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন