অপেক্ষা বাড়ল বায়ার্নের

অপেক্ষা বাড়ল বায়ার্নের

নিজেদের ম্যাচে জিতলে এবং বায়ার লেভারকুজেন ড্র করলে কিংবা হারলে শিরোপা নিশ্চিত হতো বায়ার্ন মিউনিখের। কিন্তু এই দুটি সমীকরণ মেলেনি। তাই জার্মান বুন্দেসলিগার চলমান আসরের শিরোপা জেতার অপেক্ষা আরেকটু দীর্ঘ হলো বাভারিয়ান জায়ান্টদের।

বিজ্ঞাপন

লিগ ম্যাচে শনিবার (২৬ এপ্রিল) মেইঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। একই সময় অনুষ্ঠিত অপর ম্যাচে অগসবার্গকে ২-০ ব্যবধানে হারিয়েছে লেভারকুজেন। ৩১ ম্যাচ শেষে দুইয়ে থাকা দলটির সংগ্রহ ৬৭ পয়েন্ট। শীর্ষে থাকা বায়ার্নের পুঁজি ৭৫ পয়েন্ট। অপেক্ষা বাড়লেও এক জার্মানির শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে অবস্থান করছে তারা।

আলিয়াঞ্জ অ্যারেনায় বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে বায়ার্ন। তিন গোলের মধ্যে প্রথমার্ধেই দুইটা করে তারা। ২৭ মিনিটে লেরয় সানের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিস। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে মেইঞ্জের জালে শেষ পেরেক ঠুঁকে দেন এরিক ডিয়ের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন