ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টিকিট কেলেঙ্কারির দায়ে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওসহ আরও চার শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। খবর, কয়েকটি ভারতীয় শীর্ষ গণমাধ্যমের।
জানা গেছে, আইপিএলের সবশেষ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সংস্থাটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। তারই ভিত্তিতে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাওসহ সংস্থাটির সিইও সুনীল কান্তে, শ্রী চক্র ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব এবং শ্রী চক্র ক্রিকেট ক্লাবের সভাপতি জি কবিথাকে গ্রেপ্তার করে সিআইডি।
সানরাইজার্স হাযদ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছিল এইচসিএর বিরুদ্ধে। ফ্র্যাঞ্চাইজিটির অভিযোগ, অভিযোগে বলা হয়, ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে ভয় দেখানো, বলপ্রয়োগ এবং ব্ল্যাকমেইল করা হয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে স্টেডিয়ামের এফ৩ কর্পোরেট বক্সে তালা দেওয়ার অভিযোগও করা হয়েছে।
সর্বশেষ আইপিএলে খুব একটা ফর্মে ছিল না হায়দ্রাবাদ। ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি। তাতে প্লে-অফেও খেলা হয়নি। ৬টি জয়ের বিপরীতে সাতটি ম্যাচে হেরেছে প্যাট কামিন্সের দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

