কুইন'স ক্লাব চ্যাম্পিয়নশিপসের শিরোপা জিতে নিয়েছেন কার্লোস আলকারাজ। পুরুষ এককের ফাইনালে স্পেনের এ তারকা ৭-৫, ৬-৭ (৫-৭) ও ৬-২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকাকে। এইচএসবিসি চ্যাম্পিয়নশিপসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন বিশ্ব টেনিসের এ ওয়ার্ল্ড নাম্বার টু।
আর লন্ডনের এ আসরের মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন তাতজানা মারিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির এ খেলোয়াড় সরাসরি সেটে ৬-৩ ও ৬-৪ গেমে অনায়াসে ধরাশায়ী করেছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভাকে।
অন্যদিকে জার্মানির বার্লিন ওপেনের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা। ঘাসের কোর্টের চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ৭-৬ (১২-১০), ৪-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন চীনের ওয়াং জিনুকে। স্টেফি গ্রাফ স্তাদিওনে ফাইনালটা জমে উঠেছিল। প্রথম সেটের টাইব্রেকারে হয়ে যায় ছোটখাটো ম্যারাথন লড়াই।
শেষে টাইব্রেকারে জিতে শেষ হাসি হাসেন ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে সমতায় ফেরেন ওয়াং জিনু। তবে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হন ভন্দ্রোসোভা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

