প্রেসিডেন্ট কাপ টেনিসের সেরা আটের তালিকা প্রকাশ

প্রেসিডেন্ট কাপ টেনিসের সেরা আটের তালিকা প্রকাশ

প্রকাশ করা হলো প্রেসিডেন্ট কাপ র‍্যাংকিং ওপেন টেবিল টেনিস টুর্নামেন্ট- ২০২৫ এর শীর্ষ আটজনের নামের তালিকা। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে ২০-২৫ মে পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই আসর।

বিজ্ঞাপন

আসরে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মুনতাসিন আহমেদ হৃদয়। রানার আপ হয়েছেন মোঃ জাভেদ আহমেদ। দুই সেমিফাইনালিস্ট রামহিমলিয়ন বম এবং ইমরুল কায়েস ইমন। চার কোয়ার্টার ফাইনালিস্ট আবুল হাশেম হাসিব, মোঃ নাফিজ ইকবাল, মুফখারুল থায়ের হামজা সজিব এবং অন্তু হোসেন জয়।

মহিলা এককে শিরোপা জিতেছেন সাদিয়া রহমান মৌ। তার সঙ্গে লড়াই করে রানার আপ হয়েছেন সোনাম সুলতানা সোমা। দুই সেমিফাইনালিস্ট খই খই সাই মার্মা, রেশমী তঞ্চঙ্গা। চার কোয়ার্টার ফাইনালিস্ট মুশরাত জান্নাত সিগমা, ঐশী রহমান, নওরিন সুলতানা মাহি এবং সামান্তা হোসেন তুশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন