নতুন করে জামাল-হামজাদের খোঁজে বাফুফে

নতুন করে জামাল-হামজাদের খোঁজে বাফুফে

আগামী ২৮, ২৯ ও ৩০ জুন ঢাকায় বসছে প্রবাসী ফুটবলারদের হাট। বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশের অধিক ফুটবলার নিয়ে হবে বাফুফের ট্রায়াল। তবে জাতীয় স্টেডিয়ামে নয়, বাফুফের এই ট্রায়াল হবে ফর্টিস এফসির মাঠে।

বিজ্ঞাপন

বাফুফে সূত্রে জানা যায়, এরই মধ্যে ট্রায়ালের জন্য পুরোদমে কাজ চলছে। এই ট্রায়াল হবে ক্লোজড ডোর। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ও জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা থাকার কথা রয়েছে।

জাতীয় নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার এই ট্রায়ালে থাকার কথা ছিল। কিন্তু ২৭ জুন নারী দল নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্ব খেললে মিয়ানমারে যাবেন বাটলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন