জাদরানের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে আফগানিস্তান

জাদরানের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে আফগানিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন ইব্রাহিম জাদরান। ১০৬ বল খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান এই ওপেনার।

সেঞ্চুরির পথে ৬ চারের পাশাপাশি ৩ চার মারেন জাদরান। এটা ওয়ানডে ক্যারিয়ারে এই তরুণ ব্যাটারের ষষ্ঠ শতক।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে হাসমতউল্লাহ শাহিদিকে নিয়ে ১০৩ রানের জুটি গড়েন জাদরান। অধিনায়ক ৪০ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে।

পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ইনিংসে মেরামত করছেন জাদরান। এই রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৯ রান। ওমরজাই ৩৯ ও জাদরান ১০৮ রান নিয়ে ব্যাট করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন