জিমন্যাস্টিকস ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম সভা

জিমন্যাস্টিকস ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম সভা

নবগঠিত জিমন্যাস্টিকস ফেডারেশনের অ্যাডহক কমিটির পরিচিতি সভা হলো সোমবার বিকেলে। এদিন জাতীয় স্টেডিয়ামের জিমন্যাস্টিকস ফেডারশনের সভাকক্ষে অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ আবু নাসের বুখতিয়ার আহমেদ। সভার শুরুতেই নতুন সভাপতিকে উপস্থিত সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

সদস্যদের পরিচিত পর্ব শেষে পুরো ফেডারেশনের বর্তমান পরিস্থিতি এবং আর্থিক বিষয়াদি নিয়ে সভাপতি পূর্ববর্তী কমিটির বিভিন্ন তথ্য জানতে চান। সভাপতি বুখতিয়ার আহমেদ তার বক্তব্যে জানান, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন জেলা থেকে জিমন্যাস্টদের তুলে আনতে হবে। লম্বা সময়ের জন্য তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ফেডারেশন যাতে নিয়মিতভাবে জিমন্যাস্ট ও প্রশিক্ষকদের প্রশিক্ষন কার্যক্রম চালু রাখতে পারে সেজন্য যথাযথ তহবিল যোগাড় করতে হবে। আর্ন্তজাতিক অঙ্গনে অংশ নিয়ে জিমন্যাস্টরা যাতে দেশের জন্য আরো সাফল্য বয়ে আনতে পারেন তেমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দেন তিনি।

কমিটির প্রথম সভায় অন্যান্যদের মধ্যে দুই সহ-সভাপতি মেজর এম ডি জাকির হোসেন (অবঃ) ও নুরুল আজিম সানি এবং সদস্য মোঃ মাহমুদ হাসান বক্তব্য রাখেন। দেশব্যাপি জিমন্যাস্টিকস্রে উন্নতিতে প্রাথমিকভাবে বাস্তবসম্মত আরো কি কি কার্যক্রম নেওয়া যেতে পারে তারা সেই বিষয়ের ওপর আলোকপাত করেন।

৮ বিভাগীয় শহরে জিমনাস্টিকস এর অফিস স্থাপনের পরিকল্পনার কথাও জানান ফেডারেশন সভাপতি।এছাড়াও ফেডারেশনের আর্থিক বিষয়াদিতে স্বচ্ছতা এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আগের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের সরকারি প্রজ্ঞাপন জারি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন