টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কার মাটি থেকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের শুরুটাও দারুণ হয়েছে ফিল সিমন্সের শিষ্যদের। কুড়ি ওভারের প্রথম ম্যাচে সালমান আলি আগার দলকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা। আজ পাকিস্তানকে হারাতে পারলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

বিজ্ঞাপন

এমন সমীকরণে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের জায়গায় নাঈম শেখ এবং তাসকিন আহমেদের জায়গায় শরিফুল ইসলাম। পাকিস্তান একাদশে এক পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার আহমেদ দানিয়াল।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী, শেখ মাহেদি, রিশাদ হসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস, হাসান নাওয়াজ, সালমান আগা, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন