বেশ কিছুদিন ধরে কিউবা মিচেলকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যায় বাফুফে। অবশেষে চূড়ান্ত ধাপও সম্পন্ন হয়েছে। ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই।
কিউবার পুরো ব্যাপারটি দেখছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। গতকাল আমার দেশকে তিনি বলেন, ‘গত রাত আড়াইটার দিকে (মঙ্গলবার দিবাগত রাত) ফিফা থেকে মিচেলের ব্যাপারে মেইল পেয়েছি। তার আর বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই।’
তবে কবে বাংলাদেশে আসবেন মিচেল, কবে তাকে খেলানো হবে এ নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান ইমরুল হাসান। কিউবার চূড়ান্ত দলে সুযোগ পাওয়া নির্ভর করছে প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর।
ইংল্যান্ডে বেড়ে উঠেছেন অ্যাটাকিং এই মিডফিল্ডার। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সান্দারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

