উইজডেনের সেরা টেস্ট একাদশে নেই শচীন

উইজডেনের সেরা টেস্ট একাদশে নেই শচীন

জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিন ‘উইজডেন’ একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে। শেষ ২৫ বছরে টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো সব তারকা জায়গা পেলেও বাদ পড়েছেন সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শুধু শচীন নয়, এই তালিকায় জায়গা পাননি বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার কেউ। শচীন না থাকলেও এই তালিকায় ভারতীয় আছেন দুজন। সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে।

উইজডেনের শতাব্দীর সেরা টেস্ট একাদশে উদ্বোধনী জুটিতে রাখা হয়েছে ভারতের বীরেন্দর শেবাগ ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে। তিনে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। শচীনের চার নম্বর জায়গায় উইজডেন রেখেছে আরেক অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথকে। অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ছয়ে এবি ডি ভিলিয়ার্স। এরপর অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

বিজ্ঞাপন

বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর ভারত থেকে বেছে নেওয়া তিন পেসার। তারা হলেন– ডেল স্টেইন, প্যাট কামিন্স ও জাসপ্রিত বুমরাহ। স্পিনার হিসেবে দলে থাকবেন প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ : বীরেন্দর শেবাগ, গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং, স্টিভেন স্মিথ, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ডেল স্টেইন, প্যাট কামিন্স, জাসপ্রিত বুমরাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন