সাবিনাদের প্রসঙ্গে ‘নো কমেন্টস’

সাবিনাদের প্রসঙ্গে ‘নো কমেন্টস’

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বেও জাতীয় দলে জায়গা হলো না সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ও অভিজ্ঞ মাসুরা পারভীন, সানজিদা আক্তারদের। স্বাভাবিকভাবেই গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাদের প্রসঙ্গ উঠল। তবে সাবিনাদের প্রসঙ্গে নারী দলের নতুন অধিনায়ক আফঈদা খন্দকার ও কোচ পিটার জেমস বাটলার কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

সাবিনাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে আফঈদা এক কথায় উত্তর দেন- ‘নো কমেন্টস’। এরপর সাংবাদিকদের উদ্দেশ্য কোচ বাটলার বলেন, ‘আপনারা সব সময় পোক (খোঁচা) দিতে পছন্দ করেন।’ পরবর্তী সাবিনাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনিও ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান।

উল্লেখ্য, কোচ বাটলারের বিরুদ্ধে সাবিনা খাতুনরা বিদ্রোহ করেছিলেন। এই কোচের অধীনে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তারা। পরে সমঝোতা হলেও এ পর্যন্ত জাতীয় দলের জায়গা পাননি সাবিনা-মাসুরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন