বাংলাদেশ ইমার্জিং-দ.আফ্রিকা ইমার্জিং

বৃষ্টির পেটে দ্বিতীয় চারদিনের ম্যাচ

বৃষ্টির পেটে দ্বিতীয় চারদিনের ম্যাচ

টানা বৃষ্টিতে শুধু জনজীবনই বিপর্যস্ত হয়নি, এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচও গেছে বৃষ্টির পেটে। টানা বৃষ্টিতে তৃতীয় দিনের পর শেষ দিনের খেলা পরিত্যক্ত হলে ম্যাচ ড্রয়ের ঘোষণা দেন আম্পায়ারদ্বয়।

এই ড্রয়ের ফলে দুই দলের মধ্যকার দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ হলো। এর আগে চট্টগ্রামেও দুই দলের প্রথম চার দিনের ম্যাচও বিরূপ আবহাওয়ার কারণে ড্র হয়। ফলে সিরিজ ভাগাভাগিই সম্বল হলো দুই দলের।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১৬৪.১ ওভার। ম্যাচে প্রথমে ব্যাট করে ওপেনার ইফতেখার হোসেনের সেঞ্চুরি ও মইন খানের ৯১ রানের বদৌলতে প্রথম ইনিংসে ৩৭১ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করার পর আর খেলা মাঠ গড়ায়নি।

এর আগে দারুণ জমে ওঠা এক দিনের ম্যাচের সিরিজে রকিবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ৩৭১

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১ম ইনিংস: ৪২.৩ ওভারে ১৫২/৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন