সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশের মন ছিল খারাপ। কালো মেঘে ঢাকা থাকা বন্দরনগরীতে বৃষ্টি শুরু হয় দুপুরে ১২ টার দিকে। সেই বৃষ্টির মাঝেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড- দুই দলই নির্ধারিত সময়ে মাঠে এসেছে। তবে এখনো বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
আজ বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে যেভাবে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
দুই দল নির্ধারিত সময়ে মাঠে এলেও বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে পারেনি। ড্রেসিংরুমে বন্দি হয়ে আছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

