বিসিবির আচরণবিধি লঙ্ঘন

জরিমানা গুনছেন লিটন ও মেহেদী

জরিমানা গুনছেন লিটন ও মেহেদী

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং অফ-স্পিনার মেহেদী হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানার করছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বিসিবি সূত্রের খবর, লিটনের বিরুদ্ধে বোর্ডকে না জানিয়ে বিদেশে গমন এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি অসন্তোষ প্রকাশের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই বিসিবিকে কোনো কিছু না জানিয়ে তিনি চীন সফর করেন। জাতীয় দলের একজন অধিনায়ক হয়েও তথ্য গোপন করে বিদেশ গমনে শৃঙ্খলভঙ্গের অভিযোগ তোলে বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে সংবাদমাধ্যমের কাছে খোলামেলা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন মেহেদী হাসান। জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফেরার পরই বুধবার সন্ধ্যায় তাকে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হয়।

আলাদাভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর ডিসিপ্লিনারি কমিটি জরিমানার প্রস্তাব করেছে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি। কমিটির পরিচালক ও সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন, ‘দুই ক্রিকেটারই তাদের ভুল স্বীকার করেছেন। কিন্তু যেহেতু তারা কোড অব কন্ডাক্ট ভেঙেছেন, তাদের কিছু জরিমানা গুনতে হবে।’

কমিটি কত টাকা জরিমানা করছে তা সুনির্দিষ্টভাবে না বললেও জানা গেছে, লিটনের চেয়ে মেহেদী হাসানকে অপেক্ষাকৃত বেশি আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। বিসিবি বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদিত হলেই তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বিসিবির পক্ষ থেকে আরও কঠোর বার্তা দিয়ে বলা হয়, শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বোর্ড কারও সঙ্গে আপস করবে না—তিনি খেলোয়াড়, কোচ বা বোর্ড কর্মকর্তা যা-ই হন না কেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন