ইউএস ওপেনে রূপকথার জন্ম দিয়েছেন চীনের টেনিস তারকা ঝেং কিনওয়েন। সোমবারের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে সাবেক বিশ্ব নাম্বার ওয়ান ও চ্যাম্পিয়ন ইগা শিয়াটেককে সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ২৩ বছর বয়সি এই তারকা। ম্যাচের শুরুতে ৫-০ গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখান ঝেং। টানা সাত গেম জিতে ৭-৫ ব্যবধানে প্রথম সেট নিজের করে নেন। এরপর দ্বিতীয় সেটেও নিজের আধিপত্য বজায় রেখে ৬-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন এই চীনা লড়াকু।
এর আগে ম্যাডিসন কিসের বিপক্ষেও শেষ সেটে ০-৫ পিছিয়ে থেকে ম্যাচ বাঁচিয়ে অলৌকিক জয় তুলে নিয়েছিলেন তিনি। টেনিস ইতিহাসে এমন ব্যাক-টু-ব্যাক অবিশ্বাস্য কামব্যাক বিরল। কোয়ার্টার ফাইনালে ঝেংয়ের প্রতিপক্ষ চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী কাজাখস্তানের এলেনা রিবাকিনা। পরের ম্যাচে ঝেং কিনওয়েনের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখার লড়াইয়ে রিবাকিনাকে হারাতে পারেন কি নাÑসেটাই এখন দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

