লম্বা সময় পর ডিপিএলের খেলা ফিরেছে ইউল্যাব মাঠে। মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তার চেয়ে বড় বিষয়, তিন ক্রিকেটার রান আউটের শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে।
আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদের তোপের মুখে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। মোহাম্মদ রুবেল ও লিওন ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া আরিদুল ইসলাম আকাশ নেন একটি উইকেট। ব্রাদার্সের হয়ে শাহরিয়ার কমল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ২১ রান আসে ফয়সাল আহমেদ রায়হানের ব্যাটে।
তাতে ৮২ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। দুই ব্যাটার ছাড়া বাকি নয় ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

