ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

স্পোর্টস রিপোর্টার

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামী ২ জুন থেকে ডিপিএলের অষ্টম রাউন্ড থেকে পরবর্তী অংশ শুরু হবে। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ২ জুন ডিপিএলের অষ্টম রাউন্ডে টেবিল টপার মোহামেডানের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপা লড়াইয়ে থাকা আবাহনীর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। ৯ম রাউন্ড মাঠে গড়াবে আগামী ৫ জুন। সেদিন আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ আর মোহামেডান খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

বিজ্ঞাপন

আপাতত ৯ম রাউন্ড পর্যন্ত ঢাকা ডার্বি, অর্থাৎ আবাহনী-মোহামেডান লড়াইয়ের দেখা মিলবে না। জানা গেছে, ১১তম রাউন্ডে মুখোমুখি হতে পারে এ দুদল।

ডিপিএল সূচি

২ জুন

আবাহনী-গুলশান ক্লাব, বিকেএসপি-৪

মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ, মিরপুর

গাজী গ্রুপ-ঢাকা লিওপার্ডস, বসুন্ধরা

অগ্রণী ব্যাংক-সিটি ক্লাব, বিকেএসপি-৩

প্রাইম ব্যাংক-ব্রাদার্স ইউনিয়ন, পিকেএসপি-২

বসুন্ধরা স্ট্রাইকার্স-রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স একাডেমি

৫ জুন

আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৩

মোহামেডান-গাজী গ্রুপ, পিকেএসপি

গুলশান ক্লাব-সিটি ক্লাব, বসুন্ধরা

অগ্রণী ব্যাংক-ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি-৪

প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স একাডেমি

বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লিওপার্ডস, ইউল্যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন