বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারবাড়ী গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে মো. আলিমুদ্দীন (৪৫) এবং একই গ্রামের সুবহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টায় বড়পলাশবাড়ী ইউনিয়নের মাদরাসা বাজা সংলগ্ন তীরনই নদীর সেতুর পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা।

এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি ১০০ সিসি মোটরসাইকেলে তিনজনকে দেখতে পেয়ে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সেটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামিদের বিকেলে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন