শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে বিপত্তি

ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত রাচিনের

ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত রাচিনের

হাতে ছিল একটি বাণিজ্যিক প্রচারমূলক কাজ। সেটি করতে গিয়েই অপ্রত্যাশিত ও অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হলেন রাচিন রবীন্দ্র। শুটিং চলাকালে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে ডান কাঁধে চোট পেলেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। ফলে ভারতের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে তার মাঠে নামা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, অকল্যান্ডে এক বাণিজ্যিক বিজ্ঞাপনের শুটিং চলাকালে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে যান রাচিন। এ সময় নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে আছড়ে পড়লে তার ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত হয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় বড় ধরনের কোনো মারাত্মক জটিলতা না ধরা পড়লেও তিনি কবেনাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে ক্রিকেটে ফিরতে পারবেনÑতা এখনো নিশ্চিত নয়। মেডিকেল টিমের পর্যবেক্ষণ ও আগামী কয়েক সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই তার মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

আগামী ২২ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লড়াই শুরু হওয়ার কথা। এরপর দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সিরিজে রাচিনকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তারকা এই অলরাউন্ডারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। দলের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল এবং প্রধান কোচ রব ওয়াল্টার বিষয়টি নিয়ে বেশ সতর্ক। আগামী ছয় মাসে নিউজিল্যান্ডের ব্যস্ত টেস্ট সূচি থাকায় রাচিন পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে খেলায় ফেরানোর ঝুঁকি নিতে চায় না কিউই টিম ম্যানেজমেন্ট। দুর্ভাগ্যজনক এ ঘটনার পর এখন দেখার বিষয়, সময়মতো সুস্থ হয়ে ভারত সিরিজে মাঠে ফিরতে পারেন কি না এই উদীয়মান ক্রিকেট তারকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...