ওয়ানডে সিরিজ শেষে ইতোমধ্যে ঢাকায় ফিরে গেছেন নাহিদ রানা। প্রস্তুত হচ্ছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। চট্টগ্রামে না থেকেও আলোচনায় আছেন নাহিদ রানা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে কথা বলেন নিউজিল্যান্ডের ইশ সোধি। সেখানে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে তিনি এভাবে বল করতে দেখেননি।
এ সময় নাহিদকে নিয়ে সোধি বলেন, ‘বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতির, তাও ১০ ওভার জুড়ে।’
‘আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমরা আমাদের ব্যাটারদের কিছু ভালো পারফরম্যান্সের সঙ্গে জয়ের প্রত্যাশাও করছি। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। কয়েকজন নামজাদা পেসার আছে যাদের আগে খেলিনি। এই কন্ডিশনে ভালো একটা টেস্ট হয়ে যাচ্ছে।’
টি-টোয়েন্টি সিরিজে নেই নাহিদ রানা। সঙ্গে অভিজ্ঞ। মোস্তাফিজুর রহমানও খেলবেন না। তবু বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে খাটো করে দেখতে চান না সোধি। তার কথায়, ‘এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মোস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরোনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক।’
বাংলাদেশে ক্রিকেট খেলা চ্যালেঞ্জ জানিয়ে সোধি বলেন, ‘বাংলাদেশ এই কন্ডিশনে সব সময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমরা এশিয়াতে প্রচুর ক্রিকেট খেলেছি। আশা করি আমাদের তরুণরাও মানিয়ে নিতে পারবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

