বৃষ্টি বাঁধ সেধেছে সেঞ্চুরিয়নেও। বৃষ্টির কারণে নির্ধারিত সময় টস হয়নি। উইকেট ও মাঠ কাভার দিয়ে ঢাকা। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টেও বৃষ্টিতে খেলার কিছু সময় নষ্ট হয়েছিল। এবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বৃষ্টি নেমেছে।
আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নির্ধারিত সবাই খেলা শুরু হওয়ার কোন সুযোগ নেই।
সিরিজের প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে রয়েছে। সিরিজ বাঁচাতে হলে সেঞ্চুরিয়নে দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশকে জিততেই হবে।
ম্যাচ শুরু হওয়ার আগেই সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে আগের পরিকল্পনা থেকে বেরিয়ে এসে নতুন পরিকল্পনা করতে হচ্ছে উভয় দলকে।
এমনিতেই সেঞ্চুরিয়নে পেস বোলাররা বাড়তি সুবিধা পান। সকালের বৃষ্টির কারণে এই তেজি উইকেটে ব্যাটিং করা ব্যাটারদের জন্য আরো দূরূহ হয়ে দাঁড়াবে। এই ম্যাচে টস এখন বড় গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলো। টসে জয়ী দল বোলিং বেছে নিতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

