সাত বছর পর মোস্তাফিজের ফাইফারে নতুন মাইলফলক

স্পোর্টস রিপোর্টার

সাত বছর পর মোস্তাফিজের ফাইফারে নতুন মাইলফলক

দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে আবারও ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন মোস্তাফিজুর রহমান। প্রায় সাত বছর পর আবারও ফাইফার তুলে নিলেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ৫ উইকেট শিকার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশের আর কোনো বোলারের ওয়ানডেতে এতবার ৫ উইকেট নেই। এদিকে, এই কৃতিত্বের তালিকায় আগে ছিলেন ওয়াসিম আকরাম এবং ট্রেন্ট বোল্ট। তাদের পাশে এখন নাম লিখিয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখনো দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যিনি ৯ বার ফাইফার নিয়েছেন।

বিজ্ঞাপন

মোস্তাফিজকে ঘিরে আরেকটি পরিসংখ্যানও উঠে এসেছে—তিনি যখনই কোনো বছরে ওয়ানডেতে ফাইফার নেন, সেই বছর একাধিকবার তা করেন। ২০১৫ সালে তিনবার, ২০১৯ সালে দুবার ফাইফার পেয়েছিলেন তিনি। এবার ২০২৬ সালে আবারও ৫ উইকেট শিকারের মাধ্যমে সেই ধারায় ফেরার ইঙ্গিতই কি দিলেন এই পেসার? উত্তর সময়ের হাতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন