ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

উদ্বোধনী দিনেই গাজী গ্রপের বড় জয়

স্পোর্টস রিপোর্টার

উদ্বোধনী দিনেই গাজী গ্রপের বড় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী দিনেই দেখা গেল একেবারে একতরফা লড়াই। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে শোচনীয়ভাবে হারিয়ে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ম্যাচের শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইনআপ ছিল বিপর্যস্ত। টস বা শুরুটা আশানুরূপ না হলেও পরে পুরো ইনিংসজুড়েই তারা ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেয়। নির্ধারিত ওভারের আগেই মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায় দলটি।

বিজ্ঞাপন

২৯.৪ ওভারে গুটিয়ে যাওয়া এই ইনিংসে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান আসে শাহরিয়ার কোমলের ব্যাট থেকে, আর ফয়সাল আহমেদ রায়হান করেন ২১ রান। বাকি ব্যাটাররা প্রতিরোধ গড়তে সম্পূর্ণ ব্যর্থ হন।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলাররা শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্রাদার্সের ব্যাটিং ভেঙে দেন। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে তারা প্রতিপক্ষকে কখনোই ম্যাচে ফিরতে দেননি। ফলে বড় স্কোর গড়ার কোনো সুযোগই পায়নি ব্রাদার্স ইউনিয়ন।

৮৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই অনুভব করেনি গাজী গ্রুপ। ওপেনিং থেকেই সাবলীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। মাত্র ১৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় দলটি। ব্যাট হাতে নাঈম আহমেদ করেন ৪৮ রান। তাকে যোগ্য সঙ্গ দেন রুবেল মিয়া, ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...