আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাসসেরা হওয়ার দৌড়ে মোস্তারি

স্পোর্টস রিপোর্টার

মাসসেরা হওয়ার দৌড়ে মোস্তারি

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি। ব্যাট হাতে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে করেন ২২৯ রান। দারুণ ছন্দে থাকা এই ব্যাটারের পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

এমন দারুণ পারফর্ম করা সোবহানা মোস্তারি পেয়েছেন মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন। তার সঙ্গে লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নোরিস।

বিজ্ঞাপন

ছেলেদের ক্রিকেটে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ইংল্যান্ডের জো রুট ও ভারতের সূর্যকুমার যাদব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...