আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে খেলবে লঙ্কান মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে খেলবে লঙ্কান মেয়েরা

বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ মাঠে গড়াবে রাজশাহী ও সিলেটে।

বিজ্ঞাপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েরা। আগামী ২০ এপ্রিল থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে দুদলের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ এপ্রিল। বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...