ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলে?

ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলে?

রোববার ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি’র নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ২২ জন করে খেলোয়াড় বেছে নিয়েছে ৬টি দল। একজন আইকন খেলোয়াড় আগেই পেয়েছিল দলগুলো। সবমিলিয়ে ২৩ জনের স্কোয়াড নিয়ে তিন ফরম্যাটের তিনটি টুর্নামেন্ট খেলতে হবে দলগুলোকে। আগামী ৩ বছর একই স্কোয়াড থাকবে।

বিজ্ঞাপন

দেখে নেওয়া যাক নিলাম শেষে কোন দলের স্কোয়াড কেমন হলো-

ফরচুন গ্রুপ

তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির। 

ওয়ালটন

মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।

এইস ব্লু স্টার

নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অলিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট

মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আব্দুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ

মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি এবং অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক

নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন এবং হুমায়ন আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন