ব্যাংকার্স ক্লাব রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে এনআরবিসি ব্যাংক ও সিটি ব্যাংক।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম খান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুন উর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের পরিচালক ও ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন।
এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন ক্লেমন ক্রিকেট একাডেমি। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘আমার দেশ’ পত্রিকা।
আয়োজনে ব্যাংকার্স ক্লাব রাজশাহী ও সংশ্লিষ্টদের পাশাপাশি বিভিন্ন অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বর্ণাঢ্য করবে বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

