হামজার জন্য ফুরালো না অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার

হামজার জন্য ফুরালো না অপেক্ষা

বাংলাদেশ দলের কোনো ফুটবল ম্যাচ নেই। তবু বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। লক্ষ্য, কিছু বাণিজ্যিক কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন হামজা চৌধুরী। এসব বাণিজ্যিক কাজের ফাঁকে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার কথা ছিল তার। তবে সময় স্বল্পতায় শেষ পর্যন্ত মিরপুরে এসেও ফিরে যান। মাঠের কাছ থেকেই ফিরে যেতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

বিসিবি সূত্রে জানা গেছে, ‘বিসিবি সভাপতি তামিম ইকবালের চাওয়ায় ক্রিকেটারদের সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ করার কথা ছিল। সে অনুযায়ীই সব পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সময় না মেলায় মাঠের কাছাকাছি এসেও ফিরে যান তিনি।’

আজ দুপুর দেড়টার দিকে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে মিরপুরে আসার কথা ছিল তার। এজন্য বাংলাদেশ ও পাকিস্তান দলের সিরিজপূর্ব সংবাদ সম্মেলন এগিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি বিসিবির চতুর্থ বোর্ডসভাও পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়ের মধ্যে হামজা চৌধুরী না আসায়, তার মাঠে আসার পরিকল্পনাই বাতিল করে দেওয়া হয়। বিসিবি থেকে জানানো হয়, ক্রিকেটারদের সঙ্গে তার সাক্ষাতের আনুষ্ঠানিকতা করা সম্ভব নয়। তাতে ক্রিকেটারদের অনুশীলনে ব্যাঘাত ঘটবে। পরে বিষয়টি নিজেও অনুধাবন করেন হামজা চৌধুরী। সে কারণেই মাঠের কাছে এসে পরে ফেরত চলে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...