আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাহিদের ফাইফারে বিপদে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

নাহিদের ফাইফারে বিপদে পাকিস্তান

সবশেষ ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইফারের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ। সেই হিসেবে তিন বছর পর কোন বাংলাদেশি পেসার ওয়ানডে ক্রিকেটে পেলেন ফাইফারের দেখা। নিজের করা প্রথম ৬ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। তার দারুণ বোলিংয়ে বিপদে পড়া পাকিস্তান ২০ ওভারে করেছে ৬ উইকেটে ৭১ রান।

বিজ্ঞাপন

নিজের করা প্রথম ৫ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ফিরিয়েছেন টপ অর্ডারের চার ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসেইন ও মোহাম্মদ রিজওয়ানকে। এছাড়া আউট করেছেন মিডল অর্ডারের সালমান অঘাকে।

তার এমন দারুণ বোলিংয়ে বিপদে পড়েছে পাকিস্তানও। প্রথম সাত ব্যাটারের মধ্যে দুইজন ব্যাটার ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। সর্বোচ্চ ২৭ রান এসেছে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাটে। এছাড়া মাজ সাদাকাত করেছেন ১৮ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন