উইকেটে যখন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করছেন, তখন চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৩৫ শতাংশ। এমন পরিস্থিতিতে তপ্ত রোদে টিকে থাকাটাই দায়। তখনই সাগরিকার উইকেটে দারুণ ব্যাট চালাচ্ছিলেন লিটন আর শান্ত। দুজনই যেন পণ করে নেমেছিলেন বড় রান করার অপূর্ণতা ঘোচাবেন।
সেটাই করেছেন তারা দুজনে। ২৫ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ২০২৪ সালে এই মাঠে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর আরো ২০ ইনিংস খেলেছেন শান্ত। এই সময়ের মধ্যে মাত্র তিন হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। গতকাল সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত থামেন ১০৫ রানে।
অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হাফ সেঞ্চুরির পেয়েছিলেন দেখা। সে হিসেবে ২৯ মাস আর ১৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। লম্বা সময় পর ফিফটির দেখা পাওয়া এই ডানহাতি সুযোগ তৈরি করেছিলেন সেঞ্চুরির। তবে ৭৬ রানে থামে তার ইনিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

