শতকের পথে বাবরও

শফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান

শফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। ওপেনার আজান ওয়াইস ৭১ বলে ৫৫ রানের ইনিংস সফরকারীদের শক্ত ভিত গড়ে দেন। পরে দিনের মূল আকর্ষণ হয়ে ওঠেন আবদুল্লাহ শফিক। তিনি ১৮৫ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৭ রানের ধৈর্যশীল সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে টিকে আছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক বাবর আজম, তারকা এ ব্যাটার ১২৬ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৮৬ রান তুলে ক্রিজে অপরাজিত রয়েছেন।

বিজ্ঞাপন

দুজনের দায়িত্বশীল অবিচ্ছিন্ন জুটির ওপর ভর করে পাকিস্তান ৬৬ ওভারে ২ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে দিন শেষ করে। ক্যারিবীয় বোলারদের মধ্যে জোমেল ওয়ারিকান এবং শামার জোসেফ একটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ৭৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। হাতে আটটি উইকেট থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি সফরকারীদের হাতে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০৫.৪ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান সংগ্রহ করেন জাস্টিন গ্রিভস এবং অধিনায়ক রোস্টন চেজ খেলেন ৭০ রানের দারুণ এক ইনিংস। এছাড়া ব্র্যান্ডন কিং ৪৬ রান করেন।

পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে মিডল অর্ডারে ও লোয়ার অর্ডার ব্যাটাররা লড়াই করলেও দলটি লড়াকু পুঁজি দাঁড় করায়। পাকিস্তানের হয়ে স্পিনার সাজিদ খান ৮৫ রান খরচায় ৪টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আলী, উবাইদ শাহ এবং আলী উসমান ২টি করে উইকেট শিকার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন