আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

স্পোর্টস রিপোর্টার

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

জাহানারা আলমের তোলা যৌন হয়রানির সত্যতা খুঁজে পেয়েছিল বিসিবি গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদন পর্যবেক্ষণের পর কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ রবিবার অনলাইনে হওয়া বিসিবির বোর্ডসভায় মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় নারী দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মঞ্জুরুল ইসলাম। বর্তমানে চীনে নারী ক্রিকেটের সঙ্গে কাজ করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় নারী দলে কাজ করার সময় যৌন হয়রানি করেছেন- এমন অভিযোগ তুলেছিলেন ক্রিকেটার জাহানারা আলম। এর ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে।

সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জাহানারা আলম যদি তার বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা নেয়, তাহলে বিসিবি সহযোগিতা করার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন