আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আকাশপথে জটিলতা তৈরি হওয়ায় কয়েক দিন ধরে ভারতে আটকা ছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। জানা গেছে, আইসিসির উদ্যোগে কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে প্রথমে লন্ডনে নেওয়া হবে দলটিকে। সেখান থেকে নিজ নিজ গন্তব্যে ফিরবেন ক্রিকেটাররা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আজ সকালে কলকাতা থেকে রওনা হন ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরা। তবে দলের সবাই একই ফ্লাইটে ফিরেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সামনে আইপিএল শুরু হতে যাওয়ায় কিছু ক্যারিবিয়ান ক্রিকেটার ভারতে থেকেই যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গত রোববার টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকেই কলকাতায় অবস্থান করছিলেন নিকোলাস পুরান ও ড্যারেন স্যামিসহ দলের সদস্যরা। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তায় বিরক্তি প্রকাশ করেছিলেন দলের প্রধান কোচ স্যামি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন