কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬-এ চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট এবং এর গ্রুপ ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার।

ইলেক্ট্রোমার্টকে ‘কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে অসাধারণ নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার পেয়েছেন ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়। কেনিয়ার হাই কমিশনার, লেসোথোর হাই কমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মো. নুরুল আফছারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে থাকে। এ আয়োজনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অবদানের জন্য ইলেক্ট্রোমার্টকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, স্টেকহোল্ডারদের চাওয়া-পাওয়ার মধ্যে সামঞ্জস্য, ব্র্যান্ড ইক্যুইটির প্রবৃদ্ধি এবং আর্থিক পারফরম্যান্সে উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা পুরস্কারের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।

ইলেক্ট্রোমার্টের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমে পরিবেশগত ও সামাজিক সচেতনতা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিশ্বের ১৮০টিরও বেশি দেশে সমাদৃত কনকা ও গ্রী ব্র্যান্ড ইলেক্ট্রোমার্ট গ্রুপের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং ধারাবাহিক চাহিদার কারণে কনকা ও গ্রী ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করেছে।

২০১৮ সাল থেকে গ্রুপটি চীনের সঙ্গে যৌথ প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় কনকা, গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকোর ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করছে। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যসম্পন্ন নতুন নতুন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এসব পণ্য গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কনকা ব্র্যান্ডের পণ্যের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার ও ইলেকট্রিক আয়রনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স।

অন্যদিকে গ্রী ব্র্যান্ডের পণ্যের মধ্যে রয়েছে সিলিং, ওয়াল, ক্যাসেট, ভিআরএফ, ডাকটেড ও চিলার এয়ারকন্ডিশনার, পোর্টেবল এসি, এয়ার পিউরিফায়ার, ডিহিউমিডিফায়ার, এয়ার কুলার, এয়ার সার্কুলেটর ফ্যান ও এয়ার কার্টেন।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইলেক্ট্রোমার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার বলেন, প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে। এসব স্বীকৃতি আগামীর পথচলায় প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে এবং কাজের অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা এবং নির্ভরতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের আস্থা ও সমর্থনই ইলেক্ট্রোমার্ট গ্রুপকে দেশের পাশাপাশি বহির্বিশ্বেও স্বীকৃতি অর্জনের পথে এগিয়ে নিচ্ছে।

ইলেক্ট্রোমার্ট গ্রুপ জানিয়েছে, তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন