নারী এশিয়া কাপ : পাকিস্তান-ভারত মুখোমুখি

বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
বাংলাদেশ নারী ক্রিকেট দল

নারী এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে। অন্যদিকে, আবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে থাকা এই দুদলের সঙ্গে আছে থাইল্যান্ড ও হংকং। আগামী ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আট দলের এশিয়া কাপে গ্রুপ পর্বে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এবারের আসরের সবগুলো ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০১৮ সালে একবারই নারী এশিয়া কাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন