আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজরা

স্পোর্টস রিপোর্টার

পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজরা

পিএসএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৬ মার্চ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ সোমবার সকালে ঢাকা ছেড়েছেন চারজন।

বিজ্ঞাপন

প্রথম ধাপে পিএসএলের উদ্দেশে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।

শরিফুলের আগে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ দল না পেলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দুজনকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দুটি।

তবে সব আলো কেড়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের দলে খেলবেন পারভেজ। তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের নাম লিখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলেছেন রিশাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...