দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের

দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। পুরোনো টেনিস এলবো চোট আবারও ভোগাচ্ছে এই পেসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আমার দেশ-কে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের পরই হাসানের চোট নিয়ে তৈরি হয় নতুন শঙ্কা। প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার তাঁকে দেখবেন। ফিট থাকলে সে খেলবে। তবে তার শারীরিক অবস্থা কেমন, সে কী অনুভব করছে, তা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

শুক্রবার দলের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনও হাসানের সিরিজে আর না খেলার ইঙ্গিত দিয়েছেন। বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।

হাসানের টেনিস এলবো সমস্যা অবশ্য নতুন নয়। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও একই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। এর আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও চোটটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন