অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া হয়েছে। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়।
সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশেও এনেছে বেশ কিছু পরিবর্তন। সাকলাইন সজীব ও মোস্তাফিজুর রহমানের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারার পর দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান তুলেও জয় পায়নি টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সম্প্রতি হয়ে উঠেছে ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছিল ৩৮৫ রান, যা এই ভেন্যুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ-সমষ্টি। তাই আজও বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়েই ব্যাট হাতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

