আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের সামনে ২৯১ রানে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪৮ আর আফিফ ৮ বলে ৫ রানে অপরাজিত থেকে যান।

বিজ্ঞাপন

৩৩তম ওভারের শেষ বল। ডাউন দ্য উইকেটে এসে সালমান আলী আগাকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে নিজেও উড়লেন তানজিদ হাসান তামিম; ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার আনন্দে। ৯৮ বলে ৬ চার ও ৭ ছক্কার মারে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশি ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি। এর আগে তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরান তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে সাইফ হাসান বোল্ড হলে ভাঙে ১০৫ রানের জুটি। ৫৫ বলের ৩ চারের মারে ৩৬ রান করেন সাইফ।

দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমের সঙ্গে ৫৩ রানের জুুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ৩ চারের মারে ২৭ রান করে তিনি হারিস রউফের বলে এলবিডব্লিউ হন। আপাতত লিটনকে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তানজিদ তামিম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৯০/৫, ৫০ ওভার (তানজিদ ১০৭, হৃদয় ৪৮*, লিটন ৪১, সাইফ ৩৬, নাজমুল ২৭; রউফ ৩/৫২)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন